Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

admin • 09 May 2024, 08:23 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীর ধনিয়ায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ১০ বছর বয়সীর এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত নুসরাত জাহান তাফরিন স্থানীয় তালিমুল মিল্লাত নামে একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবারের দাবি, খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হতে পারে।

শিশুটির বাবা সৌদি প্রবাসী ইউসুফ দফাদার বলেন, গতকাল সৌদি থেকে দেশে আসেন তিনি। বুধবার সন্ধ্যায় নুসরাত ও তার মা ইতি আক্তার মাগরিবের নামাজ আদায় করে। পরে নুসরাতকে বাসায় রেখে মার্কেটে জামা কাপড় কিনতে গিয়েছিলাম। সেখান থেকে নুসরাতের দুই সেট জামা ও পরিবারের সবার জন্য কেনাকাটা শেষে রাত সাড়ে আটটার দিকে বাসার ফিরে এসে দেখি রুমের দরজা ভেতর থেকে বন্ধ।

ওই সময় বাইরে থেকে নুসরাতকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরে সবাই মিলে দরজা ভেঙে রুমে গিয়ে নুসরাতকে দ্রুত উদ্ধার করে রাত পৌনে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আরো বলেন, মেয়েটা সবসময় হাসিখুশি থাকতো, তাকে তো কিছু বলাও হয়নি। তবে কেন এমনটি হলো, কী করলো বুঝে উঠতে পারছি না।

তাদের ধারণা হয়তো খেলতে খেলতে বা খেলার ছলে গলায় ফাঁস লেগে গিয়েছিল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নুসরাতের বাড়ি বরিশালে। সে ধনিয়ায় আনন্দ বাজার এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।