Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

খুলনা মেডিকেল কলেজে সার্জা‌রির মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজে সার্জা‌রির মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

খুলনা মেডিকেল কলেজে এই প্রথম কোনো ছে‌লেকে সার্জা‌রির মাধ্যমে মে‌য়ে‌তে রূপান্তর করা হ‌য়ে‌ছে। সফলভাবে সার্জারিটি করেছেন ইউরোলোজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সফল অপরেশন করে নজির সৃষ্টি করেছেন তিনি।

 

ডা. নিরুপম মন্ডল শনিবার (১৩ মে) বিকেলে বলেন, সার্জারির পর রোগী ভালো আছেন। ১৭ বছরের একটি ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। কেননা, সে ভিতরে জিনগতভাবে পুরুষ। কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট রয়েছে তা সবই রয়েছে তার। তার দুইটো ব্রেস্ট আছে। সে দেখতে আকর্ষণীয় সুন্দরী। তার বড় বড় চুল আছে। কণ্ঠস্বর নারীর। তার চলন বলন, শরীরের গঠন অঙ্গভঙ্গি সবই নারী। কিন্তু তার ভিতরটা পুরুষের মতো।

 

ডা. নিরুপম জানান, একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করা লেগেছে। প্রথমে আমরা তার পেনিস কেটে ফেলেছি। তাকে মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অপারেশন করে অপসারণ করেছি। আশা করি এখন একজন নারীর জীবন যাপন করতে পারবে। আমরা এখন তাকে হরমন রিপলেসমেন্ট দেব, যাতে সে একজন কোমলীয় নারীতে পরিণত হতে পারে। সে স্বাভাবিক যৌনজীবন পালন করতে পারবে, কিন্তু তার বাচ্চা হবে না।

 

রোগীর অভিভাবকরা জানান, সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চেনে। আমরা চেয়েছিলাম সে সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।