Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় যাত্রীবাহী বাসে আগুন

admin • 05 Nov 2023, 09:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুলনায় যাত্রীবাহী বাসে আগুন

খুলনার রূপসার তালিমপুরে যাত্রীবাহী বাসে (খুলনা ব ৯১৭) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সহায়তার করে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

 

স্থানীয়রা জানায়, ‘মায়ের আঁচল’ নামের বাসটি ৫ নভেম্বর দুপুরে সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়।

 

সেখান থেকে ফেরার পর চালক অমিত কুমার বাসটি তালিমপুরের ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। সন্ধ্যার পর বাসটিতে আগুন দেওয়া হয়।

,./

এর আগে অবরোধের প্রথম দিনে ১ নভেম্বর রূপসার বাগমারা এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রূপসা থানায় নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।