Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

খুলনায় ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খুলনায় ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

খুলনায় বনমালী কুমার মণ্ডল নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে নগরীর রেলস্টেশন ইয়ার্ড থেকে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বনমালী কুমার মণ্ডল কয়রা উপজেলার জতিন্দ্র নাথ মণ্ডলের ছেলে। তিনি নগরীর কদমতলা এলাকায় ফলের ব্যবসা করতেন।

নিহত বনমালীর পরিবারের সদস্যরা জানান, তিনি (বনমালী কুমার মণ্ডল) নগরীর কদমতলা এলাকার মেসার্স পদ্মা ভাণ্ডার নামে একটি ফলের আড়তের মালিক।

 

রোববার (২৫ জুন) বিকেল ৩টায় নগরীর শেখপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি রাতেই সোনাডাঙ্গা থানায় অবহিত করা হয়।

 

রেলওয়ে থানা পুলিশের ওসি মোল্লা খবীর আহমেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে প্রভাতি স্কুল মাঠের বিপরীত পাশে রেলস্টেশন ইয়ার্ড থেকে ব্যবসায়ী বনমালীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, আজ সোমবার সকালে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকা থেকে মশলা ব্যবসায়ী অনুপ মণ্ডলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।