Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় পাটের গুদামে আগুন

admin • 10 Nov 2023, 07:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুলনায় পাটের গুদামে আগুন

খুলনার রূপসা উপজেলায় একটি পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে এই আগুনের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই পাটের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।

 

কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের ৬ ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।