Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

খুলনায় এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা

admin • 19 Jul 2023, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুলনায় এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে খুলনায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পদযাত্রাটি কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আহবান করছি সরকার পদত্যাগ করুন। দেশে অরাজকতা সৃষ্টি করবেন না।

 

ক্ষমতায় থাকার জন্য প্রশাসনকে যত্রতত্র ব্যবহার করবেন না। আর যদি পদত্যাগ না করেন অচিরেই কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রিয় নেতা খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আমীর হোসেন বাবু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।