Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

admin • 20 Apr 2025, 05:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’ এর ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই প্রথম দলটির প্রথম কোনো মিছিল। সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওতে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ স্লোগান দেওয়া হয়

 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নেতারা বলেন, ‘আমাদের নির্দেশনা রয়েছে মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

 

জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার মধ্যে। থানার ওসি খাইরুল বাশার বলেন, ‘হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।