Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুনিদের সঙ্গে কীসের সংলাপ, প্রশ্ন প্রধানমন্ত্রীর

admin • 31 Oct 2023, 04:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুনিদের সঙ্গে কীসের সংলাপ, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিএনপিকে খুনি দল আখ্যা দিয়ে দলটির সঙ্গে কীসের সংলাপ বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, খুনিদের সঙ্গে আবার কীসের বৈঠক? খুনিদের সঙ্গে আবার কীসের আলোচনা?

 

ব্রাসেলস সফর নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার কথা বলেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কার সঙ্গে সংলাপ? বিরোধী দলের সঙ্গে। কোন বিরোধী দল? বিরোধী দলটা কে? সংসদীয় নিয়মে বিরোধী দলের একটা ব্যাখ্যা আছে। বিরোধী দল হচ্ছে, সেই দল যাদের সংসদে তাদের নির্বাচিত প্রতিনিধি আছে। এর বাইরেরগুলো পরিগণিত হয় না।

 

সরকারপ্রধান বলেন, আমেরিকায়ও হয় না। ট্রাম্পকে তারা (যুক্তরাষ্ট্র) কী বলবে? যদিও আমরা তাদের ব্যবস্থায় নাই। এটা মাথায় রাখতে হবে। এ যে মানুষগুলোরে হত্যা করা হলো, তাকে (মার্কিন রাষ্ট্রদূত) একটা প্রশ্ন করা হলো না কেন-যখন একটা উপনির্বাচনে একটা ঘটনা ঘটেছে; হিরো আলমের বিচার চাইল। এখন পুলিশ হত্যা করল। এতগুলো সাংবাদিককে মারল। তারা এটার বিচার দাবি করল না কেন?

শেখ হাসিনা বলেন, খুনিদের সঙ্গে আবার কীসের বৈঠক। খুনিদের সঙ্গে আবার কীসের আলোচনা? যারা মানুষের সম্পদ নষ্ট করেছে, যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড নষ্ট করেছে। সে বসে ডিনার খাক (মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে)। ডায়ালগ করুক। এটা আমাদের দেশ। আমরা স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে।

তিনি বলেন, আমরা যে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র এ কথাটা মনে রাখা দরকার। খুনিদের সঙ্গে সংলাপ এটা আমাদের বাংলাদেশের মানুষও চাইবে না। বরং বাংলাদেশের মানুষ এখন বিএনপি-জামায়েতকে ঘৃণা করে তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ডে। তারা যেটুক অর্জন করেছে, সেটাও তারা হারিয়েছে। এখন মানুষের কাছে তারা ঘৃণার পাত্র। দুর্নীতির পাত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।