Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

 

এটা তো ছাড় দেয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

   

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাদের সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নিতে হলে অবশ্যই নেবো। দুইপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। তারা যদি আলোচনা করে সমাধানে আসতে পারে। ইজতেমার যে দুটি তারিখ ছিল সে দুটি আছে। তারা আলোচনা করুক। তারপর আমরা একটা সিদ্ধান্ত নেবো।

 

এর আগে বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।