Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

খিলগাঁওয়ে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খিলগাঁওয়ে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার গোঁড়ান এলাকার একটি বাসা থেকে জুয়েল রানা (৩৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম। তিনি বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সে পেশায় একজন রিকশাচালক ছিল। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ ছিল। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সেই শারীরিকভাবে অসুস্থ থাকায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারে। বর্তমানে সে খিলগাঁও থানার ১০ গোড়ান এলাকার ৩১৯ নম্বর বাসায় থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার বাহারখোলা গ্রামে। সে ওই এলাকার মো. জিলানির ছেলে ছিল।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।