Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

admin • 06 Nov 2023, 09:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

 

তিনি বলেন, খিলক্ষেত বিশ্বরোড এলাকায় আকাশ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয় দুর্বৃত্তরা।

 

সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।