Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির সুযোগ নাই: গণতন্ত্র মঞ্চ

admin • 02 Oct 2023, 10:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির সুযোগ নাই: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের সভায় নেতারা বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির কোনো সুযোগ নাই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তার স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে।

সোমবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্ব করেন।

নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর। তার চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার।

এতে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

এছাড়া উপস্থিত ছিলেন- ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও আনসার আলী দুলাল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।