Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

খাজা টাওয়ারে আগুন : ৭ প্লাটুন আনসার মোতায়েন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
খাজা টাওয়ারে আগুন : ৭ প্লাটুন আনসার মোতায়েন

রাজধানীর মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্লাটুন সদস্য।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক (প্রকল্প ও প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম।

 

তিনি বলেন, অগ্নিকাণ্ডস্থলে দুই প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং ৫ প্লাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণের কাজে সহায়তা করবে।

 

এছাড়া আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দলও। সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সেনা নৌ ও বিমান বাহিনীর একটি দল মহাখালীর আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।