Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

খাজা টাওয়ারে আগুন : এক নারীর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খাজা টাওয়ারে আগুন : এক নারীর মৃত্যু

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে আগুনে নয়, আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

নিহত হাসনা হেনা ওই ভবনে অরবিট নামে একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলস বিভাগে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

   

শেষ খবর পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ওই ভবন থেকে মোট ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।