Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

admin • 23 Mar 2023, 10:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে উপেজেলার ৪ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসব ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি। এসময় খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসনাত ও রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

রিজিয়ন কমান্ডার বলেন, পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই যেন রমজান পালন করতে পারে সে লক্ষে পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সব সময় পাশে ছিল এবং এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।