Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে রোববার আধাবেলা সড়ক অবরোধ

admin • 14 Jan 2023, 08:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে রোববার আধাবেলা সড়ক অবরোধ

আগামীকাল রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ।

শনিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাস সহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে’ শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে উক্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে অংগ্য মারমা আগামীকালের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও মরদেহ বাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহে কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।