Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ক্ষমতার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ক্ষমতার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ

ক্ষমতা এবং সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, এই তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কিনতে পারেনি।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা তিনি বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি না, রাজনীতি করবে কি না সেসব অনেক পরের আলোচনা। সবার আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগকে বিচারের পূর্বে যারা রাজনীতিতে দেখতে চান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই। তাদের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন।

রাজনৈতিক দলগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হবার আহ্বানও জানিয়ে তিনি আরও বলেন, যারা ক্ষমতামুখী হয়েছে তাদেরকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।