Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা

admin • 04 May 2025, 08:42 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালী শহরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করায় নিউ লালন সুপার আইসক্রিম কারখানার মালিক শাহিন শেখকে  ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (৩ মে) বিকেলে পৌর শহরের খয়েরচারা মধ্যপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অভিযানে ভূমি কার্যালয়ের নাজির মো. শহিদুল ইসলাম এবং কুমারখালী থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা করে। 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি , আইসক্রিম তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মেশানোর অপরাধে ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।