Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

ভুল অপারেশনে দুই প্রসূতির মৃত্যু,ক্লিনিক সিলগালা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভুল অপারেশনে দুই প্রসূতির মৃত্যু,ক্লিনিক সিলগালা

কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে। ১৮ ও ২২ তারিখে সিজারিয়ান অপারেশনে দুই প্রসূতির মৃত্যু হয়। শুক্রবার মরদেহ নিয়ে মৃতের স্বজনরা নোভা ক্লিনিকের মালিকের বিচার দাবী করেন। ক্লিনিকের মালিক বদরউদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে। ক্লিনিক স্থায়ী সিলগালা করা হয়েছে।

 

নিহতের স্বজনরা জানান, চলতি মাসের ১৫ তারিখে নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রাশিদুলের মেয়ে মর্জিনার দ্বিতীয় সন্তান সিজারিয়ান অপারেশনের জন্য নোভা ক্লিনিকে গেলে অপারেশনের সময় প্রসূতির মুত্রনালী কেটে ফেলে ডাক্তার।

 

পরবর্তীতে রোগীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রসূতি মারা যান। এবং ২২ তারিখে একইভাবে যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের ভুল অপারেশন করা হলে মারা যান। রোগীর স্বজনরা ক্লিনিক মালিক বদরউদ্দিনের বিচার দাবী করেছেন।

 

কুষ্টিয়ার সিভিল সার্জন ড. মো. আকুল উদ্দিন জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যর খবর পাওয়ায় নোভা ক্লিনিকে তদন্তে এসে বেশকিছু ত্রুটি পাওয়া যায়। যেকারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগাল করা হয়েছে।

 

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, নোভা ক্লিনিকের ভূল অপারেশনে ৫ দিনের ব্যাবধানে যে দুই প্রসূতির মৃত্যু হয়েছে। তারই প্রেক্ষিতে ক্লিনিকটি পরিদর্শন করে তাদের বেশকিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।