Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন,থানায় মামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন,থানায় মামলা

জামালপুরের মেলান্দহে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষনের অভিযোগ উঠেছে। গত (৩ নভেম্বর) দুপুর ১টা দিকে উপজেলার চর পলিশা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এই ঘটনায় বুধবার (৬ নভেম্বর) রাতে ওই শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মামলার আসামি হলেন ওই এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে জাবেদ আলী (৫৫) বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান।

 

মামলার এজাহার ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্থানীয় এক কওমী মাদ্রাসার ক্লাস শেষ বাড়ি ফিরছিলেন ওই শিশু শিক্ষার্থী। (৩ অক্টোবর) রবিবার বাড়ি ফেরার পথে অভিযুক্ত জাবেদ আলীর বাড়ির সামনে পৌঁছলে ওই মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে তুলে নিয়ে যায়।

 

অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। এসময় শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার দিলে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে কান্নাকাটি করে রক্তাক্ত জামা-কাপড় নিয়ে বাড়িতে পৌছে পরিবারকে বিষয়টি জানায়৷ পরিবার প্রাথমিক চিকিৎসায় ওই ছাত্রীকে বাড়িতে রাখে। শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার পরের দিন সোমবার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার মামলা করে।

 

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগ জানার সাথে সাথেই আসামিকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। খুব দ্রুতই আসামীকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।