Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ক্লাবে ঢুকে ২ কিশোরকে ছুরিকাঘাত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ক্লাবে ঢুকে ২ কিশোরকে ছুরিকাঘাত

বগুড়ায় ক্লাবে ঢুকে দুই কিশোরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ মে) রাতে শহরের মালগ্রাম এলাকায় মেঘদূত নামের একটি ক্লাবে এই ঘটনা ঘটে।

 

আহত দুই কিশোর মালগ্রামের মৃত মিলনের ছেলে মিজানুর রহমান (১৭) ও খান্দার এলাকার সামিউল তাসাহাবের ছেলে মেসকাতুল তাসরিফ (১৬)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

 

আহত দুই কিশোরের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর মেঘদূত ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেল নিয়ে মদ্যপ অবস্থায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ক্লাবে ঢুকেই তাদের ওপর হামলা চালায়। পরে তারা দ্রুত চলে যায়। এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বলছিল। তবে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তদের কাউকে চেনা সম্ভব হয়নি।

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, শহরের খান্দার এলাকায় দুই কিশোরকে কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।