Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় কেট বলেছেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তার। ওই অস্ত্রোপচারের পর ক্যানসার ধরা পড়েছে তার। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে।

৪২ বছর বয়সী কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এসেছে পরিবারটির জন্য। এদিকে, রাজপরিবারে রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। বর্তমানে, তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে, দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। তখন রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।