Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

admin • 12 May 2023, 10:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রেল ক্রসিংয়ে নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

 

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, সকালে ক্যান্টনমেন্ট রেল ক্রসিংয়ে নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় ওই যুবক মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা সকাল সোয়া নয়টায় খবর পেয়ে ঘটনা স্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

 

তিনি বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে চেয়েছিলাম তাকে কেউ চেনে কি না। কিন্তু তাকে কেউ চিনতে পারেনি। আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। কিন্তু তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।