Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কোরআন পড়ে মুগ্ধ হলিউড অভিনেতা উইল স্মিথ

admin • 20 Mar 2024, 02:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কোরআন পড়ে মুগ্ধ হলিউড অভিনেতা উইল স্মিথ

পবিত্র কোরআন পড়ে মুগ্ধতা প্রকাশ করলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। জানিয়েছেন নিজের উপলব্ধির কথাও। মুসলমানদের পবিত্র গ্রন্থটিকে ‌‘স্ফটিকের মতো স্পষ্ট’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর সরলতারও।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানা যায়, গত রমজানে কোরআন পড়েছিলেন স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি সরলতাকে পছন্দ করি, কোরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।’

স্মিথ আরও জানিয়েছেন, ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন তিনি। অবাক হয়েছেন কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে।

https://youtu.be/T70DIkpq20A

তিনি বললেন, ‘আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।’

বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এই অভিনেতা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। মজা করে বলেছেন, ‘আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।’

প্রসঙ্গত, হলিউডের বিখ্যাত ‘আলাদিন’ ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন উইল স্মিথ। এটি পরিচালনা করেছেন গাই রিচি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।