Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

কোরআনের পাণ্ডুলিপির একটি পাওয়া গেল মিশরে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কোরআনের পাণ্ডুলিপির একটি পাওয়া গেল মিশরে

মিশরে পবিত্র কোরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপিগুলোর একটি পাওয়া গেছে। হিজাজি হরফে লেখা ৩২ পৃষ্ঠার কোরআনটি রাখা হয়েছে মিশরের জাতীয় লাইব্রেরিতে।

রয়টার্স জানায়, ইসলামের প্রথম সময়ের কোরআন কেমন ছিলো তার ধারণা দিচ্ছে মিসরের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত এই পাণ্ডুলিপি। হিজাজি হরফে লেখা হয়েছে এ পাণ্ডুলিপি।

গবেষকরা বলছেন, কোরআনের একদম শুরুর দিকের হরফ এটি। কপিটিতে রয়েছে ৩২টি পাতা, যা মূলত পশুর প্রক্রিয়াজাত চামড়া। দেশটির প্রত্নতত্ত্ব কর্মকর্তা নশি মালাক জানান, হাদিদি কালি ব্যবহারে অনেক পুরনো হিজাজি হরফে লেখা হয়েছে কোরআনটি। এর পাতাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, এগুলো মূলত প্রক্রিয়াজাত চামড়া। যা ‘রিক’ হিসেবে পরিচিত।

গবেষকরা বলছেন, উদ্ধারকৃত এ পাণ্ডুলিপির বয়স প্রায় ইসলামের বয়সেরই সমান। কোরআনটি লেখা হয়েছিল হিজরি সাল গণনার শুরুর দিকেই। আধুনিক ক্যালেন্ডারের হিসেবে পাণ্ডুলিপিটির বয়স দাঁড়ায় প্রায় ১৪শ বছর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।