Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই-বাংলাদেশ ব্যাংক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই-বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও তা বন্ধ হবে না। তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

 

রোববার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। সবাইকে ব্যাংক থেকে আমানত তুলে নিতে বলা হচ্ছে।

   

পরিপ্রেক্ষিতে প্রত্যেককে জানানো হচ্ছে, দেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করি, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে পারবেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।