Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কোটা সংস্কারের দাবিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

admin • 11 Jul 2024, 05:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কোটা সংস্কারের দাবিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের আন্দোলন চলছে।

 

এরই ধারাবাহিকতায় বৈষম্যমূলক কোটা বাতিল এবং যৌক্তিক কোটা সংরক্ষণ করে, কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন রাবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের কোটা সংস্কারের সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এসে মূল ফটকের সামনে অবস্থান নেয়। এসময় তারা বৈষম্যমূলক কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য যৌক্তিক কোটা সংরক্ষণ করে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান।

 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও রাবিপ্রবি'র শিক্ষার্থীদের এতদিন কোনো অংশগ্রহণ ছিলোনা। বৃহস্পতিবার প্রথমবারের মতো কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করলো রাবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।