Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

কোটা সংস্কারের দাবিতে বেরোবির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কোটা সংস্কারের দাবিতে বেরোবির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চলমান কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা -রংপুর সড়ক অবরোধ করেছে।এতে রংপুর বিভাগের সকল জেলার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

শনিবার (৬ জুলাই, ২০২৪)বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এই মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুরের প্রবেশ ধার মডার্ণ মোড়ে এসে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে।এতে ঢাকার সাথে রংপুরের সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভে অংশগ্রহণ করে।হাতে পোস্টার আর মুখে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে।সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে।

   

তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলোও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক,কোটা থাকুক,তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।