Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কোটা বাতিলের দাবি: সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

admin • 07 Jul 2024, 04:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কোটা বাতিলের দাবি: সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

 

রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা বাতিল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে একটি বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্রতর হবে।

 

এর আগে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে ২০১৮ সালে সরকার নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়। গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

 

এর পর থেকে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষীর্থীদের আন্দোলন শুরু হয়। কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র আন্দোলন চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।