Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

কোটা আন্দোলনে হামলাকারী সহপাঠীদের বয়কটের ডাক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলনে হামলাকারী সহপাঠীদের বয়কটের ডাক

বেরোবি প্রতিনিধি:

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকার সহপাঠীদের বয়কটের ডাক দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন বিভাগ ও ব্যাচে তাদের সহপাঠীরা। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন।

গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এ বয়কট অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ নিউজ লেখা পর্যন্ত হিসাববিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সিএসই বিভাগ, ইইই বিভাগ, এমআইএস বিভাগ, ইতিহাস বিভাগ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, বাংলা বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, জিইএস বিভাগ সহ প্রায় সব বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দেন।

দেখা গেছে, নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছেন, ‘কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।’

 

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাবি,জাবি,চবি,কুবি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোডাউনকে কেন্দ্র করে এমন বয়কটের ডাক অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।