Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে। এতে শোক প্রকাশ করে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

রবিবার (১১ আগস্ট) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজনে করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় সকল নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

পরে মিনারের পাদদেশে দেশত্ববোধক ও বিপ্লবী নানান গান দিয়ে এক সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে সুর মিলিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন শিক্ষার্থীরা। শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শিক্ষার্থীরা বৈষম্যের রুখে দিতে রক্ত ঝড়িয়েছে ও জীবন দিয়েছে। যাদের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তারা আমাদের জন্য অনুপ্রেরণা। আজ শুধু ছাত্র সমাজ নয়, তাদেরকে এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।