Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

কেন ৪০ মিনিট বিলম্বে ছাড়লো মেট্রোরেল?

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কেন ৪০ মিনিট বিলম্বে ছাড়লো মেট্রোরেল?

রেল ট্র্যাকে ত্রুটির কারণে আজ সোমবার (৭ আগস্ট) সকালে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন অফিসগামী যাত্রীরা। সকালে মেট্রোরেল চলাচলের পিক আওয়ারে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য।

ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রো ট্রেন প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করে। ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ মোহাম্মদ মাহমুদ নামে এক যাত্রী ছবি পোস্ট করেন, ‌‘৪০ মিনিট ধরে উত্তরার দিকের ট্রেনের জন্য অপেক্ষা করছি। সে (মেট্রো ট্রেন) হয়তো কোথাও জ্যামে আটকে গেছে। ’

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়ার কথা। সেই হিসাবে উভয় দিকে চারটি ট্রেন বিলম্বে এসেছে। এতে করে অফিসগামীদের ভিড় বেড়েছিল প্ল্যাটফর্মে। মেট্রোরেলের ভেতরটা ছিল কানায় কানায় পরিপূর্ণ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) মোহাম্মদ ইফতিখার হোসেন জানিয়েছেন, ট্র্যাকে সমস্যা হওয়ার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।

ইফতেখার হোসেন আরও জানান, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধ করার সময় এবং সকালে চালুর সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও বন্ধ করার সময় সেটি করা হয়েছিল। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। পরে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।