জেলার খবর
কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে জাবিপ্রবিতে সেমিনার
Shakib Nahid
• 20 May 2026, 10:44 PM
• পঠিত 0 বার
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং গবেষনামুলক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক হল রুমে বিশ্ববিদ্যালয়ের গবেষনা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষনা বিভাগের পরিচালক ড. মাহাবুব হাসানের সভাপতিত্বে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে গবেষণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। গবেষণার মানোন্নয়ন, তথ্য বিশ্লেষণ ও উদ্ভাবনী কাজের পরিধি বাড়াতে এআই কার্যকর ভূমিকা রাখছে। এ সময় তিনি শিক্ষক-গবেষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিএইউ এর কৃষি শক্তি ও যন্ত্রপাতি বিভাগের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. এহসানুল কবির প্রধান বক্তা হিসেবে কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্জধিমত্তার ব্যবহার, আধুনিক গবেষণার ধারা, তথ্য বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা নিবন্ধ লেখার কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা গবেষণার গুণগত মান উন্নয়ন, গবেষণাপত্র প্রকাশ এবং প্রযুক্তিনির্ভর গবেষণার নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
আলোচনা সভা শেষে নব নিযুক্ত উপাচার্য সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধান এবং সম্ভাবনা নিয়ে কাজ করবেন বলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে দুপুর ২ টার পর হতে সময় নির্ধারণ করে দিয়েছেন । শিক্ষার্থীদের ক্লাসে যাতে কোন সমস্যা না হয় সে ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।
এ সময় গবেষণা বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইহসানের সঞ্চলানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





