Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

কৃষকের বাড়ি থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কৃষকের বাড়ি থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন সিপিজি সদস্যরা।

 

উদ্ধারের পর প্রায় ৮ কেজি ওজনের অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

এ বিষয়ে সিপিজি সদস্য সরোয়ার তালুকদার বলেন, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশের একটি ঝোপের মধ্য থেকে কুন্ডলি পাকানো অবস্থায় অজগরটিকে উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম বলেন, অজগরটি উদ্ধারের পর আমাদের কাছে হস্তান্তর করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৮ কেজি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।