Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমীর হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

admin • 25 May 2025, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমীর হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষনা করা হয়েছে মুফতি আমীর হামজাকে। আজ শনিবার (২৫মে) বিকাল ৪ ঘটিকায় কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ঘোষনা করা হয়েছে মুফতি আমীর হামজাকে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস , অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষনা করা হয়।

সেসময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষনা সম্পূর্ন হয়েছে।

প্রধান অতিথি বলেন একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোন নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাইনা।

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারনা আপনাদের কাজ করতে আরো সহজ হবে মানুষের ধারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ মোঃ জুলফিকার আলী, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের শহর সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।