Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের লালন উৎসবের সংবাদ বর্জন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের লালন উৎসবের সংবাদ বর্জন

বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবসে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অতিথি হয়েছেন। প্রতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অতিথি রাখলেও এবার চক্রান্ত করে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অতিথি থেকে বাদ দেওয়ায় জরুরি সভা করেছে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে এ জরুরি সভা করে। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন যে, লালন উৎসবের সংবাদ তারা সম্পূর্ণরুপে বর্জন করবেন।

জরুরী সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু,কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটনউজ্জামান, প্রচার সম্পাদক তৌহিদী হাসান, নির্বাহী সদস্য নুরুল কাদের, দেলোয়ার মানিক, এস এম রাশেদ, খালিদ হাসান সিপাই।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, আরাফাত হোসেন,নাব্বির আল নাফিজ, মাহফুজ আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।