Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া প্রেসক্লাবে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

admin • 30 Sep 2023, 08:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া প্রেসক্লাবে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের একটি রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।

তিনি সাংবাদিকদের দেশের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত ২৩ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

গত ২৩ সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া প্রেসক্লাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।