Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক রিপন

admin • 01 Oct 2023, 08:13 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক রিপন

কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন জাগো নিউজের প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুগান্তর প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন।

শনিবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল। রিটার্নিং কর্মকতা ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ আলম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মজিবুল শেখ, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাচ্চু ও দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- আনিসুজ্জামান ডাবলু, নরুল কাদের, পিএম সিরাজুল ইসলাম, আবদুর রশিদ চৌধুরী, এসএম রাশেদ, দেলোয়ার মানিক, আব্দুল জিহাদ, খালিদ হাসান সিপাই ও মোহাম্মদ আলী জোয়ার্দ্দার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।