Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক শরীফ

admin • 09 Oct 2023, 02:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক শরীফ

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান আর চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার শরিফ বিশ্বাস সাধারণ সম্পাদক এবং এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ কামাল স্টেডিয়ামের ক্যাফে সুইমে অ্যাসোসিয়েশনের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন এ কমিটি গঠিত হয়।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আগের কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক এসএটিভির নূর আলম দুলাল, নাগরিক টিভির রাশেদুল ইসলাম বিপ্লব, নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার শরিফ বিশ্বস, জিটিভির সোহেল রানা, এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী, এশিয়ান টিভির হাসিবুর রহমান রিজু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, দেশটিভির নাহিদ হাসান তিতাস, মাছরাঙ্গা টেলিভিশনের তাশরিক সঞ্চয়, এটিএন বাংলার খন্দকার তুহিন আহমেদ, আনন্দ টিভির ফিরোজ কায়সার, মোহনা টিভির মিলন খন্দকার, গ্লোবাল টিভির সনি আজিম প্রমুখ।

প্রারম্ভিক সভা শেষে উপস্থিত টিভি সাংবাদিকদের সম্মতিক্রমে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুই বছর মেয়াদি ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি হাসান আলী। সদ্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামানকে। এছাড়া সহ-সভাপতি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন বৈশাখী টেলিভিশনের রবিউল ইসলাম দোলন, সহ-সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর শরীফ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির হাসিবুর রহমান রিজু, যুগ্ম সম্পাদক দেশটিভির নাহিদ হাসান তিতাশ, সাংগঠনিক সম্পাদক এনটিভির সাবিনা ইয়াসমীন শ্যামলী, কোষাধ্যক্ষ ৭১ টিভির শাহীন আলী, দপ্তর সম্পাদক এটিএন বাংলার খন্দকার তুহিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির ফিরোজ কায়সার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাছরাঙার তাশরিক সঞ্চয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির মিলন খন্দকার।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাভিশনের হাসান আলী, এসএটিভির নূর আলম দুলাল, নাগরিক টিভির রাশেদুল ইসলাম বিপ্লব, আরটিভির শেখ হাসান বেলাল, জিটিভির সোহেল রানা, একুশে টিভির জহুরুল ইসলাম, এটিএন নিউজের শরিফুল ইসলাম, বিটিভির তরিকুল ইসলাম, দীপ্ত টিভির দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টিভির সনি আজিম, যমুনা টিভির রুহুল আমীন বাবু।

সভায় বিভিন্ন টেলিভিশনে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রতিবেদক ও প্রতিনিধিদের কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।