Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী চত্ত্বরে নিরাপত্তা জোরদারে সি.সি ক্যামেরা স্থাপন

admin • 11 Oct 2023, 06:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী চত্ত্বরে নিরাপত্তা জোরদারে সি.সি ক্যামেরা স্থাপন

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী চত্ত্বরে,আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের সহায়তায় ক্লোস সার্কিট (সি.সি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।  আজ ( বুধবার) ১১ই অক্টোবর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী চত্ত্বরে নিরাপত্তা জোরদারে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মুহাম্মদের আবেদনের প্রেক্ষিতে প্রথম ধাপে চারটি সি.সি ক্যামেরা স্থাপন হয়। পরবর্তীতে আরও কয়েকটি পয়েন্টে সি.সি ক্যামেরা স্থাপন হবে জানান আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও অতিরিক্ত পি.পি অ্যাড. নিজাম উদ্দিন।

জেলা আইনজীবী সমিতির সাধারন সদস্য ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া বার ইউনিটের সদস্য অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল বলেন, "আদালত চত্ত্বরে কয়েকবার আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে সাধারন আইনজীবীদের দাবি ছিলো নিরাপত্তার স্বার্থে সি.সি ক্যামেরা স্থাপন, বর্তমান সাধারন সম্পাদক অ্যাড. শেখ মুহাম্মদ আবু সাঈদ স্যার ও এবং নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"

উল্লেখ্য যে আইনজীবী ও আদালত চত্ত্বরে প্রায়শই বিভিন্ন কারণে হাতাহাতি, মারামারি, বাগ বিতন্ডতা চলতেই থাকে, গতমাসে ধারালো অস্ত্র পাওয়া যায় এক আইনজীবীর উপর হামলায় উদ্দেশ্যে ব্যবহৃত। এরই ধারাবাহিকতায় সমিতির সাধারণ সম্পাদকের দ্রুততম উদ্যোগে নিরাপত্তার স্বার্থে ক্যামেরা স্থাপন করা হয়।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য শেখ মুহাম্মদ আবু সাঈদ বলেন, "আইনজীবী চত্ত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সাধারণ আইনজীবীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে প্রথম ধাপে ৪টি সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে, পরবর্তীতে আরও স্থাপন করা হবে, শারীরিকভাবে অসুস্থ থাকায় আইনজীবী নেতৃবৃন্দ এবং আমার সহযোগী আইনজীবীদের দ্বারা সার্বিক খোঁজ খবর রাখছি, জেলা প্রশাসক মহাদয়কে ধন্যবাদ জানায় আবদনের এক সপ্তাহের মধ্যেই দাবিটি বাস্তবায়নের জন্য, আমি দায়িত্বে থাকাকালীন যেকোনো আইনজীবী, মক্কেল, মহুরীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে আসছি, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, আমাদের সমিতির জন্য জনসাধারণের দোয়া কামনা করছি।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।