কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের বাবা আলহাজ্ব আব্দুল মান্নান বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমীন।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব আব্দুল মান্নান বিশ্বাস যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চলিশীয়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় ও চলিশীয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদের সভাপতি ছিলেন।
বিচারক আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানিয়েছেন।





