Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ার চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি।

আজ রবিবার মাগুরার এক সভায় কুষ্টিয়ার ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মনোনীত প্রার্থীরা হলেন-

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোঃ আব্দুল গফুর। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে অধ্যাপক ফরহাদ হুসাইন। কেন্দ্রীয় শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোঃ আফজাল হোসাইন। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।