Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ার গড়াই নদীতে কুমির আতঙ্ক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার গড়াই নদীতে কুমির আতঙ্ক

কুষ্টিয়ার গড়াই নদীতে দেখা মিলেছে কুমিরের অস্তিত্ব। একটি-দুটি নয়, একাধিক কুমিরের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি একদিকে যেমন ভালো লাগার অন্যদিকে আতঙ্ক বেড়েছে নদীপাড়ের মানুষের মধ্যে।

কেউ হাঁস, কেউবা ছাগল নিয়ে হাজির হচ্ছে নদীপাড়ে। উদ্দেশ্য কুমিরকে বশে আনা। সপ্তাহখানেক ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর শাখা গড়াইয়ে দেখা মিলেছে তিনটি কুমিরের। এতে আতঙ্কে দিন পার করছেন নদীতীরের মানুষ।

এলাকাবাসীরা জানান, তারা নদীর থেকে পানি নিতে আসতে পারেন না। গোসল করার জন্য এখন নদীতে কেউ আসে না। পানির থেকে কিছু অংশ উপরে ওঠে ভেসে বেড়ায় কুমির। এজন্য কেউ এখন নদীর তীরে পর্যন্ত আসেন না। এখানে এলাকার বেশিরভাগ মানুষ গোসল করতে আসে। তাই বন বিভাগ থেকে কেউ এসে কমির ধরে নিয়ে যাক এটাই এখন তাদের চাওয়া। 

বনবিভাগ বলছে, বিষয়টি আমলে নিয়ে কুমির তিনটি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

কুষ্টিয়ার সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, এটি ওয়াইল্ড লাইফ ডিভিশনকে জানানো হয়েছে। এই বিষয়টি আমার আওতায়  নেই। কিন্তু কুমির তো ধরা যাবে না, তেমন কোনো যন্ত্র আমাদের কাছে নেই। 

এদিকে স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই নদীপাড়ে ভিড় করছেন উৎসুক জনতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।