Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

কুষ্টিয়ায় ৪০ দেশী শালিক পাখি উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৪০ দেশী শালিক পাখি উদ্ধার

কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম।

 

রবিবার (১১ মে) সন্ধ্যার পরে শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়।

 

জানা যায়, ১১ মে (রবিবার) ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ৪০টি পাখি শ্যামলী পরিবহনের তুলে দেওয়ার উদ্দেশ্যে মজমপুর গেটে নিয়ে আসে সিএনজি চালক তারেক। সেখানে স্থানীয় পাভেল রহমান নামের এক ব্যবসায়ী সিএনজিতে বিপুল পরিমাণ দেশীয় পাখি দেখতে পেয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।

পরে বন বিভাগ এর সদস্যরা এসে ৪০টি শালিক পাখিসহ সিএনজিসহ চালককে আটক করে বন বিভাগের অফিসে নিয়ে যায়। এরপর মুচলেকা নিয়ে সিএনজি চালককে ছেড়ে দেওয়া হয়।

 

পাখিগুলোকে সোমবার দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের (বিবিসিএফ) সহসভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বন বিভাগ কুষ্টিয়ার মিলন ও সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।