Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৭৪টি ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

admin • 05 Feb 2023, 06:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৭৪টি ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে ৭৪টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ্য ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধারকৃত ৭৪ টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ বুঝে পেয়ে ভুক্তভোগীদের মুখে হাসি ফুটেছে।

তারা বলেন, সত্যিই অবিশ্বাস্য হারিয়ে যাওয়া টাকাও যে ফেরত পাওয়া যায়। আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন এভাবে ফিরে পাবো তা কখনো বিশ্বাস করতে পারিনি।

 

বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী সত্যিই প্রশংসার দাবি রাখেন। বাংলাদেশের পুলিশ বাহিনী যে স্মার্ট হচ্ছে তা প্রমাণ করে দিলেন বর্তমান কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।

এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আপনারা কেউ চোরাইকৃত মোবাইল ফোন কিনবেন না। বিকাশ, নগদ, রকেট হতে প্রতারণার শিকার হলে অবশ্যই মামলা করবেন আমরা সেটা আন্তরিকভাবে উদ্ধার করার জন্য কাজ করে যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।