Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

 

ওসি শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা দু–একটা কিল ঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।