Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দেশের জনপ্রিয় বে-সরকারী টেলিভিশন সময় টিভির স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম রাশেদের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা করেছেন জাহিদ হোসেন নামে এক ব্যক্তি।

 

সোমবার (২১ অক্টোবর)দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থানায় এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলাটির বাদী জাহিদ হোসেন নামে এক ব্যক্তি। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার বাসিন্দা ও একই এলাকার মৃত,আমির আলীর ছেলে।

 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ার লালন শাহের তিরোধান দিবসের মেলা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লালনের মেইন গেইটের পাশে পৌঁছালে বাদীর ছোট ভাই শহিদ হোসেনকে পূর্বশত্রুতার জেরে এসএম রাশেদ সহ কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও ধারালো ছোরা, হাতুড়ি, লোহার রড, দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় পোচ দিয়ে গুরুতর রক্তাক্ত করে। তার শরীরের বিভিন্ন অংশে এসময় এলোপাতাড়ি আঘাত করা হয়। এছাড়াও তার পকেটে থাকা ৫০হাজার টাকা লুট করে নেওয়া হয়।

 

ভুক্তভোগী সাংবাদিক এস এম রাশেদ বলেন, এ ঘটনার সঙ্গে আমার নিজের কোনো সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলক ও মিথ্যা এ মামলায় আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ। প্রশাসনের কাছে দাবি পুরো ঘটনা তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে এ মামলার বাদী জাহিদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

 

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু বলেন, একজন পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছি। এর পেছনে স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ও হীন উদ্দেশ্য রয়েছে। সাজানো এ মামলা সাংবাদিকদের সামাজিকভাবে অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা অপচেষ্টার অংশ। মিথ্যা ও বানোয়াট এই মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।