Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের একজন নিহত হন।

 

নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি।

 

অপরদিকে সকাল সাড়ে ৮টার একই মহাসড়কের সামান্য অদূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

 

নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে। সকালে কাজের জন্য মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন রউফ। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।