Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

কুষ্টিয়ায় সড়কে পেঁয়াজ ছিটিয়ে কৃষকদের অবরোধ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়কে পেঁয়াজ ছিটিয়ে কৃষকদের অবরোধ

কুষ্টিয়ার দৌলতপুরে উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

 

সরেজমিনে জানা গেছে, খেত থেকে পেঁয়াজ তোলার শুরুতেই দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। দাম বৃদ্ধির দাবিতে তারা অবরোধ করে সড়কে পেঁয়াজ ছিটিয়েছেন।

 

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজের চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি। তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।

 

শহর আলী নামের আরেক কৃষক বলেন, পেঁয়াজের যা বাজার দর এতে আমাদের খরচ তো দূরের কথা বীজের দামি উঠবে না।

 

সড়ক অবরোধের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আজ ৪টা থেকে সড়ক অবরোধ করে পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে কৃষকেরা সড়কে অবস্থান নেন। সন্ধ্যা ৭ পর্যন্ত আমাদের পুলিশ সদস্যরা ওখানে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করেছেন।

 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। পরে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।