Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন !

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন !

 কুষ্টিয়ায় শ্যালকের হাতে মসলা বাটার শিল পাটার আঘাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামে একজন খুন হয়েছে।  শুক্রবার সকালের দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া কবি আজিজুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মিলপাড়ার এলাকার কাশেম মোল্লার ছেলে সিরাজ মোল্লা।

পরিবার সূত্রে জানা যায়- সকালের দিকে বোনের বাসা বেড়াতে আসেন তার ভাই আলমগীর হোসেন। এর পর তার বোন ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাড়ির বাহিরে যান।

 

বাড়ীতে এসে দেখে তার স্বামী সিরাজ মোল্লা রক্তাক্ত অবস্থায় বিছানাগত হয়ে পড়ে আছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধারণা করছেন পারিবারিক শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আলমগীরকে আটক করতে পারেনি পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।